মুসলিমদের শাররীক ও আত্মিক উন্নয়নে রমযানের গুরত্ব ও শিক্ষা ।
মুসলিমদের শাররীক ও আত্মিক উন্নয়নে রমযানের গুরত্ব ও শিক্ষা ।
রোযা এর আরবী প্রতি শব্দ সাওম , যার অর্থ নিজেকে সংবরণ করা । অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন মুসলিমকে সকল ধরনের পাপকাজ ,আহার ও পানাহার থেকে বিরত থাকার নাম সাওম বা রোযা বলা হয় ।আল্লাহ তায়ালা ধনী-গরীব নির্বিশেষে সকলের উপর রমযানের রেযা ফরজ করেছেন । রেযা পূর্ববর্তী নবীগণের উম্মতদের উপর নির্দিষ্ট দিনগুলোতে পালনীয় ছিল।আল্লাহ তায়ালা তার প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর উম্মতদের উপর রমযান মাসে রোযা পালন করা ফরজ করেছেন এতে রয়েছে কল্যাণ । একজন ধনী ব্যক্তি কখনই একজন অভুক্ত মানুষের কষ্ট বুঝতে পারবেনা যতক্ষন না পর্যন্ত সে নিজে অভুক্ত থাকে । রেযা পালনের মাধ্যমে ধনী ব্যক্তি বুঝতে পারে একজন অভুক্ত মানুষের কষ্ট।
আত্মিক উন্নয়নে রমযানের গুরত্ব:
আত্মিক উৎকর্ষতা সাধনে সাওম বা রোযা প্রতিটি মুসলমানের জন্য প্রশিক্ষন । একজন রোযাদার ব্যক্তিকে সঠিকভাবে রেযা পালন করতে হলে অবশ্যই তার চোখ ,হাত ,পা ও অন্যান অঙ্গ প্রতঙ্গ সকল ধরণের পাপকাজ থেকে মুক্ত রাখতে হবে। দীর্ঘ্য সময়ব্যাপি কোন মুসলিম যদি নিজেকে কোন পাপকাজ থেকে মুক্ত রাখতে পারে তবে পরবর্তীতে মুসলিম ব্যক্তির পাপকাজ থেকে মুক্ত অনেক সহজ হয়ে যায় । আর এভাবেই একজন মুসলিম তার আত্মিক উৎকর্ষতা সাধন করতে পারে রমযানের শিক্ষার মাধ্যমে । কোন মানুষের যদি আত্মিক উৎকর্ষতা সাধিত হয় তবে সে পাপকাজ করতে পারে না । এক সঠিক মুসলিম এর হাত থেকে কোন মানুষ র্নিযাতিত হতে পারে না ।
শাররীক উপকারিতা ঃ
মুসলিমরা শুধুমাত্র এই বিশ্বজগতের সকলকিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালাকে খুশি করতেই এই ইবাদত পালন করে থাকে । মুসলিমরা শাররীক উপকারের আশাতে রোযা রাখেনা , প্রাকৃতিক নিয়মেই শাররীক উপকারিত পেয়ে থাকে । নিচে কিছু শাররীক উপকারিতার উল্লেখ করা হল ।
1 . ওজন নিয়ন্ত্রন ঃ
মুসলিমদের রেযা পালন অন্যান ডায়েট পরিক্লপনার চাইতে আলাদা , কারণ মুসলিমরা রমযানের শুরু থেকে শেষ পর্যন্ত মোট 1 মাস সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার খাদ্য অথবা পানি কোন কিছু গ্রহন করে না । রমযানের রোযা চলা কালিন সময় মুসলিমদের খাদ্য গ্রহনের পরিমান সাভাবিকের চেয়ে সামান্য নিচে ।
2 . পাকস্থলি হজম পক্রিয়া বৃদ্ধি করে ঃ
রমযান ও অন্যান খাদ্য নিয়ন্ত্রন প্রক্রিয়া (Diet) এর চেয়ে আলাদা , রমযানের 1 মাসে আমরা খুব তাড়াতাড়ি খাদ্য গ্রহন করি ও সূর্যাস্ত পর্যন্ত কোন রকমের আহার বা পনাহার করি না । এ সময়ের মধ্যে শুধুমাত্র দুপুরের খাবার গ্রহন বাদ থাকে , দীর্ঘ্য সময় ধরে পাকস্থলি সকল প্রকারের খাদ্য পক্রিয়া করণ কার্য থেকে বিরত থাকে । পাকস্থলি সাভাবিকভাবে খালি থাকার কারণে হজম প্রক্রিয়াকে উন্নত করে । তবে এই কাজটা মুসলিমরা শুধু রমযানের একমাস করে থাকে ।
3. ডায়বেটিস নিয়ন্ত্রন করে ঃ
ডায়বেটিস একটি (Mellitus) রোগ , যার কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত পরিমানে ইনস্যুলিন সরবরাহ করে । ইনস্যুলিন একটি হরমোন যা শরীরে গ্লুকোজ ধরে রাখতে সাহায্য করে । ডায়বেটিস আক্রান্ত ব্যক্তির শরীরে যখন গ্লুকোজ এর মাত্রা বেরে যায় তখন তার শরীরে ক্লান্তি অনভব হয় , মূত্র ত্যাগের মাত্রা বেরে যায় , খাদ্য গ্রহনের মাত্রা বেরে যায় অনেক সময় দেখা যায় শরীরের ওজন বারতে থাকে । তাই একজন মুসলিম ব্যক্তির জন্যে রেযা রাখা অতি দরকারী ।
এছাড়া ও রমযােন পালনে আল্লাহ তায়ালার রহমত , বরকত লাভের মাধ্যমে একজন মুসলিম ইহকালিন শান্তি ও পরকালিন মুক্তি লাভ করতে পারে । মুসলিমরা মূলত আল্লাহ তায়ালার হুকুম পালনের নিমিত্তে রমযান মাসে রোযা পালন করে । কোন প্রকার পার্থিব উপকার হাসিল করা মূল উদ্দেশ্য নয ।

No comments