সবুজের হাতছানি , গুলিয়াখালি সুমদ্র সৈকত , সীতাকুন্ড , চট্রগ্রাম ।
অপরুপ আমাদের এই বাংলাদেশ ,যেন সবুজ চাদরে মোড়া ছোট্র এক সর্গভূমী যার প্রতিটি পরতে পরতে দেখা মেলে নানা রং ও বৈচিত্রের । সেই সবুজের চাদরে মোড়া দৃশ্যের ই যেন বাস্তব প্রতিফলন গুলিয়াখালি সুমদ্র সৈকতে । গুলিয়াখালি চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় অবস্থিত এট মুরাদপুর বীচ নামেও পরিচিত ।
বাংলাদেশে যতগুলো সুমদ্র সৈকত সর্ম্পকে আমাদের জানা আছে সেগুলোর মত গুলিয়াখালি সুমদ্র সৈকতের এত নাম ডাক না থাকলেও এই সুমদ্র সৈকতের রয়েছে এক আলাদা সুন্দর্য্য । যা অন্যান সুমদ্র সৈকতের চেয়ে কোন অংশে কম নয় । বাংলাদেশ পর্যটন বিভাগের পরিচর্যা পেলে েএটাও হতে পারে একটি আর্কষণীয় পর্যটন কেন্দ্র ।
গুলিয়াখালি সুমদ্র সৈকতে যাওয়ার পথে চোখে পড়বে নরম সবুজ ঘাসে ঘেরা বৃস্তির্ণ খোলা মাঠ যেন সবুজ মকমল চাদরে ঢেকেে আছে । মিশে গেছে দূরদূরান্তে নীল আকাশের সাথে । স্নিগ্ধ শীতল হাওয়া মনকে ভরিয়ে দেয় এক অন্যরকম ভালো লাগায় । গুলিয়খালি সুমদ্র সৈকতের মূল আর্কষন হচ্ছে বীচের পাশে সবুজ ঘাসের মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আকাঁ বাকাঁ নালা । জোয়ারের সময় সচ্ছ সুন্দর পানিতে ভরে উঠে । সৃষ্টি করে এক অতুলনীয় সুন্দর্য্যের । প্রথমবার দেখেই আপনার মনে হবে এমন কিছু দেখার জন্যই আপনি হয়ত অপেক্ষা করে আসছিলেন বহুদিন ধরে ।
একদিকে দিগন্ত জোড়া সুমদ্র বিশাল জলরাশি অন্যদিকে রয়েছে কেওড়া বন । আপনি দাড়িয়ে আছেন সবুজ গালিচায় , কোমল হাওয়া স্পর্শ করে যায় আপনার দেহ মনকে । বিষয়টি ভাবতেেই কেমন ভাল লাগছে তাই না । এর চেয়ে ও আরও অনেক রোমাঞ্চ জমা হয়ে আছে গুলিয়াখালি সুমদ্র সৈকতে। যা ভ্রমন পিপাসু মনকে তুষ্ট করবে ।
কিভাবে গুলিয়াখালি যাবেন ।
দেশের যে কোন প্রান্ত থেকে বাস ও ট্রেন যোগে প্রথমেই আপনাকে আসতে হবে সীতাকুন্ড বাস স্ট্যান্ডে । নামার পরেই আপনার চেোখে পড়বে গুলিয়াখালি যাওয়ার সি ,এন , জি অথবা মেক্সি । তবে সি এন জি করে যাওয়াটাই বেশি ভালো । সি এন জি রিজার্ভ করে যেতে চাইলে আপনাকে ভাড়া হিসাবে গুনতে হবে 150-200 টাকা ।
প্রয়োজনীয় তথ্য ।
গুলিয়াখানি যেহেতু এখনও অন্যান সী বিচ গুলোর মত এত পরিচিত না তাই পর্যটক কম চলাচল থাকার কারণে সন্ধ্যার পরে এই এলাকায় গাড়ি পাওয়া যায় না । তাই সি , এন , জি রিজাভৃ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে । গুলিয়াখালি সী বিচের আশেপাশে দোকান পাট নাই ,তাই গুলিয়াখালি যাওয়ার আগেই আশেপাশের বাজার থেকে প্রয়োজনীয় খাবার ও পানি সঙ্গে আনতে হবে ।
যেহেতু এট এখনও পর্যটক বান্ধব সী বিচ না তাই পানিতে নামার আগে ভেবে দেখবেন ।


No comments