ইয়াজুজ ও মাজুজের আগমন ও ধংস ।
ইয়াজুজ মাজুজ একটি মানব সম্প্রদায়ের মধ্যে একটি জাতি , যা প্রতিটি মানুষের মনে চলমান আতংকের নাম । ইয়াজুজ মাজুজ কেয়ামতের আগমুহুর্তে এই পৃথিবীতে আসবে , তাদের ভয়াবহতা অতীতের সকল নিসংশতা অন্যায় ও অত্যাচারকে হার মানাবে । ইয়াজুজ ও মাজুজের প্রসঙ্গ আসলেই আর একটি ইতিহাসের অবতারনা হ, সেটা হল বাদশাহ জুলকারনাইন । তাই বাদশাহ জুলকারনাইন সর্ম্পকে কিছু কথার অবতারনা করা হল ।
জুলকারনাইন শব্দের আভিধানিক অর্থ দুই শিং । যার দ্বারা পূর্ব ও পশ্চিমকে বুঝানো হয়ে থাকে । যেহেতু তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করতেন , তাই তাকে জুলকারনাইন বলা হয়ে থাকে ।কুরআনের প্রতিটি আয়াতের মত প্রতিটি ঘটনাতে ও রয়েছে শিক্ষা ।আল্লাহ তায়ালা পৃথিবীর অসংখ্য ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনার উল্লেখ করেছেন পবিত্র কুরআনে । যাতে রয়েছে বিশ্বাসীদের জন্য শিক্ষা ও উপদেশ ।
জুলকারনাইন একজন ঈমানদার বাদশাহ , আল্লাহ তায়ালা তাকে দিয়েছিলেন সকল উপায় ও উপকরণ । একবার জুলকারনাইন পশ্চিমের দিকে অভিযানে বের হয়ে এমন এক স্থানে পৌছালেন তিনি দেখলেন সূর্য পানিতে অস্তমিত যাচ্ছে। ( অর্থাৎ তিনি পৃথিবীর পশ্চিম দিকের স্থলভাগের শেষ এমন স্থানে পৈাছালেন , তারপরবর্তীতে ছিল শুধু পানি । বিষয়টা এমন না যে সেখানে এখনকার মানুষের যাওয়া সম্ভব নয় ) সেখানে জুলকারনাইন এক জাতিকে দেখতে পেলেন যারা মানব সভ্যতা থেকে অনেক দূরে অবস্থানের কারণে অন্য জাতির মানুষের সাথে যোগাযোগের মাধ্যম সর্ম্পকে অবগত ছিলনা । তারা জুলকারনােইনের বুদ্ধিমত্তা ও সামরিক শক্তি দেখে আকার ও ইঙ্গিতে বুঝালেন,
তারা ইয়াজুজ মাজুজ দ্বারা অত্যাচারিত । তারা ইয়জুজ ও মাজুজের অত্যাচার থেকে রক্ষা পেতে চাই ।বিনিময়ে তারা অর্থ সম্পদ ও উপোঢোকন প্রদান করবে । জুলকারনাইন তাদের প্রস্তাবে অস্বীকৃতি জানালেন এবং বললেন আল্লাহ তায়ালা আমাকে যা দিয়েছে তা আমার জন্য যথেষ্ট । তোমরা শুধু আমাকে জনবল দিয়ে সাহায্য কর । জুলকারনাইন লোহা ও তামার মিশ্রন দিয়ে এমন এক নিচ্ছিদ্র দেওয়াল তৈরী করে দিলেন যা আল্লাহ তায়ালার আদেশ ব্যতীত ইয়াজুজ মাজুজ ভাঙ্গতে পারবেনা ও টপকাতেও পারবেনা । কিন্তু অবশ্যই কেয়ামতের আগমূর্হুতে আল্লাহর তায়ালার আদেশে তার এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং যাকে পাবে তাকেই হত্যা করবে । তাদের কাছে বর্তমান সভ্যতার কোন প্রযুক্তি কাজ করবেনা ।
ঐতিহাসিকদের মতে জুলকারনাইন পশ্চিম দিকে যাত্রাকালে তুর্কি ভূমির আজারবাইন ও আরমেনিয়ার মধ্যবর্তী দুই পাহড়ের মাঝে পৌছালেন । এটাকেই ইয়জুজ ও মাজুজের উৎপত্তি স্থান মনে করা হয ।ইয়াজুজ মাজুজ তুর্কি বংশভুত নুহ আঃ এর পুত্র ইয়াকেল এর বংশধর । যাদের চোখ ছোট ও নাক চেপটা । এমন সাদৃশের মানুষ এশিয়ার উত্তর পূর্বাংশে দেখা যায় , এদের মধ্যে কিছু লোক হবে অত্যাধিক খাটো আবার কিছু মানুষ হবে অত্যাধিক লম্বা । কিছু অপ্রসিদ্ধ মতনুযায়ী তাদের কান এতটাই লম্বা যে তারা এক কান মাটিতে বিছিয়ে এবং অন্যকান গায়ে দিয়ে ঘুমায় । বর্তমানে ইয়াজুজ মাজুজ জাতি কোথায় আছে তার কোন উল্লেখ পবিত্র কুরআন ও হাদিসে পাওয়া যায় না । তবে ইয়াজুজ মাজুজ আছে এবং অবশ্যই আছে এ কথাটি সত্য । এখন কোথায় আছে একমাত্র আল্লা্হ তায়ালা ভালো জানেন । তবে অনেকেই চিনের প্রাচিরকে জুলকারনাইনের প্রাচির মনে করেন মূলত এটা সঠিক নয় কারন চিনের প্রাচীর নিচ্ছিদ্র নয় ।
ঈসা (আঃ) আগমনের পরে ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে । আল্লাহ তায়ালার অঙ্গিকার অনুযায়ী তারা পৃথিবীতে বের হবে এবং ব্যাপক ধংস সাধন করবে । ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে লোকদের রক্ষার জন্য আল্লাহ তায়ালার আদেশে ঈসা (আঃ) লোকদের নিয়ে ফিলিস্তিনের এক বিশাল প্রান্তরে পৌছাবেন । এবং ইয়াজুজ মাজুজ এর অত্যাচার থেকে মানব জাতিকে রক্ষার জন্য ঈসা (আঃ) আল্লাহর কাছে দোয়া করবেন । তার দোয়া কবুল করা হবে । এরপর আল্লাহ তায়ালা পৃথিবীতে একপ্রকার পোকা প্রেরণ করবেন । সেই পোকার দংশনে ইয়াজুজ ও মাজুজ জাতির লোকেরা মৃত্যু বরণ করবে । সারা পৃথিবী তখন পচাঁ লাশের গন্ধে ভরে যাবে । আল্লাহ তায়াল লম্বা গলা বিশিষ্ঠ এক ধরনের পাখি পাঠাবেন যারা পচাঁ লাশগুলোকে একস্থানে জমা করবে । আল্লাহর হুকুমে আকাশ থেকে বৃষ্টি নামবে সমস্ত র্দুগন্ধ ধুয়ে যাবে । এভাবেই ধংস হবে ইয়াজুজ ও মাজুজ জাতি । যদিও তারা অনেক ধংসশীল হবে কিন্ত তারা যমিনে বেশিদিন অবস্থান করবে না । এসকল ঘটনা কেয়ামতের আগে অবশ্যই ঘটবে । আল্লাহ তায়ালার যে প্রতিশ্রুতি করেন তার কোন ব্যতয় হয় না ।

No comments